শাহরাস্তিতে বলশিদ-চাঙ্গাচাল রাস্তার মাথায় যাত্রী ছাউনী উদ্বোধন

 
শাহরাস্তি উপজেলা ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে একটি যাত্রী ছাউনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৮, অক্টোবর ২০২৫ ইং) উপজেলার  টামটা উত্তর ইউনিয়নের  বলশীদ-চেঙ্গাছাল রাস্তার মাথায় নবনির্মিত এ যাত্রী ছাউনী উদ্বোধন করা হয়। এই যাত্রী ছাউনীটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল  চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি  লায়ন ইঞ্জি: মমিনুল হক ।তিনি বক্তব্য বলেন, এই যাত্রী ছাউনীটি স্থানীয় জনসাধারণের  কল্যানে অবদান রাখবে।
এটি শাহরাস্তি উপজেলা বিএনপি’র স্থানীয় জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ।তিনি আরও বলেন ভবিষ্যতে আমরা উন্নয়ন মুলক কাজ করব। ​​উদ্বোধন ফলকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি  মোঃ আয়াত আলী ভূঁইয়া এবং সহ সভাপতি মো: আবু ইউছুফ রুপন পাটোয়ারী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্লাহ মিয়াজি, সাধারণ সম্পাদক – কিরন মুন্সি, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাগর, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, ইউনিয়ন যুবদলের সভাপতি – মোঃ আলম, বিএনপি নেতা একরামুল হক প্রমুখ।

শেয়ার করুন