এবার আর দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ নেই : তানভীর হুদা
শেখ ওমর ফারুক :
চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, এবার আর দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ নেই। কারও পছন্দের প্রার্থীকে জনগণের উপর চাপিয়ে দেওয়ার সুযোগও নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের আমলে সারাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে সেই কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরিয়ে আনার সুযোগ এসেছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের ঠাকুরচর মধ্যপাড়া বেপারি বাড়িতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি মানুষ সুযোগ পেলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।
তানভীর হুদা আরও বলেন, তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তি ও উন্নয়নের একমাত্র পথ। এই দফাগুলোই নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। বিএনপি জনগণের দল, এখন পরিবর্তনের সময় এসেছে।
আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র।
উঠান বৈঠকে ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. আজিজ খাঁনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান লস্কর, মহিলা দলের নেত্রী জেসমিন লস্কর প্রমুখ।
এ সময় ছেংগারচর ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম গাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু ।











