চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হলেন চাঁদপুরের মোহাম্মদ রুহুল্লাহ
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হলেন চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদরুহুল্লাহ।
১৫ জানুয়ারি ২০২৬ সারা বাংলাদেশের সকল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জানুয়ারী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ নিজের এক প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ। বিভাগীয় পর্য়ায়ে শ্রেষ্ঠত্ব লাভের পর জাতীয় পর্যায়ের যেন শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারি সেজন্য সবার দোয়া চাই।











