চাঁদপুরে ৩৬ প্রার্থীর মধ্যে ২৫ জনেরই জামানত বাজেয়াপ্ত 

চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বী ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোটের ১০ প্রার্থী ও এক বিএনপি বিদ্রোহী প্রার্থী ছাড়া জামানত হারানো এই ২৫ জনের অধিকাংশই প্রদত্ত ভোটের ১২.৫ শতাংশের ধারের কাছেও যেতে পারেননি।

এরমধ্যে চাঁদপুর-১ আসনে ছয় প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৪ জন, চাঁদপুর-২ আসনে আট প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৬ জন, চাঁদপুর-৩ আসনে সাত প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন, চাঁদপুর-৪ আসনে আট প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন, চাঁদপুর-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন।

 ফলাফলের হিসাবে, চাঁদপুর-১ আসনে ধানেরশীষ, দাঁড়িপাল্লার প্রার্থী ছাড়া বাকী ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন : জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিব খান, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতিকের প্রার্থী মো. এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতিকের প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন, গণফোরামের উদীয়মান সূর্যের প্রার্থী মোহাম্মদ আজাদ হোসেন।

চাঁদপুর-২ আসনে ছাতা, ধানেরশীষ প্রার্থী ছাড়া বাকী ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার প্রার্থী মানসুর, জাতীয় পার্টি লাঙ্গল প্রাতিকের প্রার্থী মো. এমরান হোসেন মিয়া, বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতী প্রতিকের প্রার্থী মো. ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদ ট্রাক প্রতিকের প্রার্থী মো. গোলাপ হোসেন, বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতিকের প্রার্থী নাসিমা নাজনিন সরকার, নাগরিক ঐক্য এর কেটলি প্রতিকের প্রার্থী মো. এনামুল হক।

চাঁদপুর-৩ আসনে ধানেরশীষ, দাঁড়িপাল্লার প্রার্থী ছাড়া  বাকী ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতিকের প্রার্থী মো. জয়নাল আবেদিন শেখ, গণফোরাম এর উদীয়মান সূর্য প্রতিকের প্রার্থী সেলিম আকবর, গণঅধিকার পরিষদ এর ট্রাক প্রতিকের প্রার্থী মো. জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মোমবাতি প্রতিকের প্রার্থী এ. এইচ. এম আহসান উল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতিকের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন।

চাঁদপুর-৪ আসনে দাঁড়িপাল্লা, ধানেরশীষ , চিংড়ি মাছের প্রার্থী ছাড়া বাকী ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন : জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতিকের প্রার্থী মকবুল হোসাইন, গনফোরাম এর উদীয়মান সূর্য প্রতিকের প্রার্থী মো. মুনির চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মোমবাতি প্রতিকের প্রার্থী আব্দুল মালেক বুলবুল, স্বতন্ত্র ঘুড়ি প্রতিকের প্রার্থী জাকির হোসেন।

চাঁদপুর-৫ আসনে দাঁড়িপাল্লা, ধানেরশীষের প্রার্থী ছাড়া বাকী ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতিকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার প্রতিকের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর আপেল প্রতিকের প্রার্থী মো. মাহমুদ হাসান নয়ন ও ফুটবল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া।

শেয়ার করুন