জাতীয় সমাজসেবা দিবস – ২০২৬ পালিত

আলোচনা সভা, সাংস্কৃতিক ও হুইলচেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ  প্রযুক্তি ও মমতায়, কল্যাণ  ও সমতায় আস্হা আজ সমাজসেবায় এ প্রত্যয়ে জাতীয় সমাজসেবা দিবস – ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর শহরের বাবুরহাট  সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

বক্তারা বলেন,  নারী, প্রতিবন্ধী, প্রবীণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায়, আমাদের সকলের ভূমিকা থাকতে হবে।  সমাজসেবা দিবসে, মনে করিয়ে দেয়, মানুষের জন্য মানুষের দায়িত্ব, ভালোবাসা ও মানবিকতার কথা, দান বা সাহায্য নয়,সমাজের অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। ন্যায়ভিক্তিক মানবিক সমাজ গড়ে তোলা সচেতন মানুষকে এগিয়ে আসা। শুধু নিজেদের নয়, আমরা সকল মানুষের জন্য কাজ করবো এই হোক আমাদের অঙিকার। কেউ একা থাকতে পারে না, সে সুস্থ হউক আর অসুস্থ হলে তার পাশে থাকতে হবে। একটি সমাজ তখনই এগিয়ে যায়, একত্রিত হয়ে সমাজের জন্য কাজ করে। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) নাদিরা নূর, 

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও

সরকারি বাক-শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাপি আক্তারের সঞ্চালনা বক্তব্য রাখেন, 

মানব উন্নয়নূলক সেবা সংস্থা জীবনদীপ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার,

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, 

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী,

নবরুপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল হোসাইন, সোনালী সুদিন এর  সভাপতি মোঃ আবু হানিফ, শিশুর হাসি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ সাফায়েত খান। 

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুহুল আমীন বাশীর।

আলোচনা সভা শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে  ৫ জন অসচ্ছল নারী – পুরুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক সহ অতিথিবৃন্দ। 

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনসমূহের সহযোগিতায় সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিদ্যালয় মাঠে ৩ টি স্টলের মাধ্যমে  প্রতিবন্ধীতা সনাক্তকরণ জরিপ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম, বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাবা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ও এনজিও নেতৃবৃন্দ, সুধিজন, প্রতিবন্ধী ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।

শেয়ার করুন