নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে

চাঁদপুর জেলা শ্রমিক দলের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চাঁদপুর জেলা শ্রমিক দল। গতকাল শনিবার দুপুরে শহরের জেএম সেনগুপ্ত রোড-স্থ মুনিরা ভবনে আয়োজিত চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ খলিফা, সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, মো. মাহফুজ, খলিল হাওলাদার, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন বেপারী, পৌর শ্রমিক দলের সভাপতি ফরিদ মোস্তান, শ্রমিক দল নেতা মো. কালু ছৈয়াল, মো. চারু বেপারীসহ আরও অনেকে।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি শুভকামনা জানান এবং শ্রমজীবী মানুষের অধিকার, কল্যাণ ও উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক শ্রমিক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন