নিবাচনকে গুরুত্ব দিয়ে আইনশৃংখলা উন্নয়নে কাজ করবো : এসপি মো. রবিউল হাসান
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান’কে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সাথে(মিট দ্য প্রেস অনুষ্ঠান ) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩০ নভেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, আমি জেলা পুলিশের সেবা প্রতিটি উপজেলা, থানা, গ্রাম ও মহল্লায় পৌঁছে দিতে চাই। পুলিশের গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলো জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাইনবোর্ডের মাধ্যমে প্রদর্শন করা হবে, যাতে যে কেউ সহজেই তার অভিযোগ জানাতে পারেন। প্রতিটি গুরুত্বপুন স্থানে সিসি ক্যামেরা বসানো হবে ।
তিনি বলেন, সামনে আসন্ন জাতীয় সংসদ নিবাচন । নিবাচনকে গুরুত্ব দিয়ে আইনশৃংখলা উন্নয়নে কাজ করবো । এক্ষেত্রে সাংবাদিকদের আমার পাশে চাই ।
তিনি আরও বলেন, চাঁদপুর জেলায় জনগনের তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম । তাই জনগণই পুলিশের মূল শক্তি। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি চাঁদপুরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা চাঁদপুরের সাংবাদিকরা এক সুতোয় গাঁথা, এটা সত্যিই প্রশংসনীয়। পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজ একসাথে কাজ করলে জেলাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী ,ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী ,সহ-সভাপতি আলম পলাশ, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ইলিয়াস হোসাইন, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন,সাংবাদিক মাইনুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বক্তারা নবাগত পুলিশ সুপারের উদ্দেশে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে ছিল আগামী নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা সচেতনতা বৃদ্ধি, অবৈধ অস্ত্র উদ্ধার ,ঝুঁকিঁপুন ভোট কেন্দ্র সনাক্ত অাগ থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা,করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জোরদার অভিযান, কিশোর অপরাধ প্রতিরোধ, অবৈধ চোরাচালান দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখা,
শহরের চুরি-ডাকাতিসহ অন্যান্য অপরাধ সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করা এবং এর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ।
পরে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট সক্রিয় রাখতে বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করা হয় এবং সেগুলো কার্যক্রম চলমান আছে কিনা তা নিশ্চিত করা হয়। চেকপোস্টগুলো হলো—ওয়্যারলেস মোড়, বাবুরহাট, মহামায়া, আলগী বাজার, হাইমচর, চরভৈরভী, শহীদ আজাদ চত্বর (হাজিগঞ্জ), বর্ডার বাজার (ফরিদগঞ্জ), মতলব উত্তর থানার শ্রী রায়ের চর, মতলব দক্ষিণের নায়েরগাঁও ব্রিজ, মতলব ব্রিজ, ওয়ারুক, জগৎপুর, সাচার গৌরীপুর রোড।
সভায় চাঁদপুর প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।











