পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো কামরুল ইসলাম পাটওয়ারী :গতকাল ২১ জানুয়ারী রোজ বুধবার 

চাঁদপুরে পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম, পৌরসভার শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম পাটওয়ারীসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি যারা ভালো ফলাফল করছে ও শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতি তাদেরকে ও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বলেন আমরা পৌরসভার স্কুলগুলোর মানোন্নয়নে কাজ করে যাচ্ছি, এ স্কুলগুলোর শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করে তাদের সুনাম অখুন্ন রাখতে পারে তার জন্য যা যা করার দরকার তাই করা হবে ,এবং  লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  বলে আমি মনে করি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম বলেন আমি দায়িত্ব নেওয়ায় পর  আমি শিক্ষকদের নিয়ে  আমাদের স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফল করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি,,যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে পৌরসভার  এ বি্দ্যালয়টি সুনাম অর্জন করতে পারে। অনুষ্ঠানে অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 

শেয়ার করুন