শাহরাস্তিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক:

শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিন ইউনিয়নের নাহারা গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলার নাহারা, পরানপুর, কুরকামতা ও ফটিকখিরা এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হক।

দোয়া ও মোনাজাত শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরাণপুরের মানুষ সবসময় দলকে মন থেকে সমর্থন দিয়েছে। আজকের দোয়া–মিলাদটাও সেই আন্তরিকতারই বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা শুধু রাজনৈতিক দলের প্রত্যাশা নয়, বরং দেশের গণতন্ত্রে আস্থাশীল মানুষেরও প্রার্থনা।

জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী।

অনুষ্ঠানে ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন ওয়ার্ডের সমর্থকরা অংশ নেন।

দোয়া ও মোনাজাতে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন