স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোশারফ হোসেন তালুকদার :

স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) একাডেমির ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন ও ঝাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির মেধাবী শিক্ষার্থী ফাইজা তাসনিমের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাধেশ্যাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সরকারি কলেজের সাবেক ইংরেজি বিভাগের অধ্যাপক, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির সম্মানিত প্রধান উপদেষ্টা, বিশিষ্ট কবি ও সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর সরকারি কলেজের অধ্যাপক মো. আলম খান এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল। অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক আশরাফুল জাহান শাওলিন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জাকির হোসেন বলেন,

“শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি নিয়মিতভাবে এমন আয়োজন করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন,

“এই প্রতিষ্ঠানটি নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিগত বছরের কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় একাডেমির সম্মানিত শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন