হাজীগঞ্জে এনসিপির এমপি প্রার্থী মাহবুব আলমের আগ্রাসন বিরোধী পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ,হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর-৫ আসনে জাতীয় নগরিক পার্টির (এনসিপি) মনোনিত প্রার্থী ও মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলমের আয়োজনে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আগ্রাসন বিরোধী এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এদিন হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে পদযাত্রাটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় শহীদ আজাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,মাহবুব আলমসহ এনসিপির নেতৃবৃন্দ। এরপর হাদী ও জুলাই আন্দোলন’সহ দেশের সকল শহীদের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।

এসময় জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে মো. মাহবুব আলম বলেন, হাদীসহ আমাদেরকে অনেকে বলেছেন,আপনারা-তো এমপি হতে পারবেন না। কিন্তু আমি তাদেরকে বলে দিতে চাই,আমরা তারুণ্যের অগ্রযাত্রা শুরু করে দিয়েছি। যাতে করে আগামি দিনে কৃষক ও চাষার ছেলেরা রাজনীতি করতে পারবে ও জনপ্রতিনিধি হতে পারবে। কালো টাকা ধারীরা রাজনীতি করবে,এমপি নির্বাচন করবে। সেই ধারা ভেঙ্গে দিতেই আমরা এসেছি।

সমাবশে আরো বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুব আলম, চাঁদপুর পৌরসভার আহবায়ক শাহ আলম মিজি,শাহরাস্তি উপজেলার সমন্বয়ক আমান উল্যাহ পাটওয়ারী,কচুয়ার উপজেলার যুগ্ম সমন্বয়ক তোফাজ্জল হোসেন পলাশ,ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক এ্যাড.আব্দুল জব্বার,জাতীয় শ্রমিক শক্তির জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম প্রমূখ। 

এসময় জুলাই আন্দোলনে হাজীগঞ্জের অন্যতম সমন্বয়কারী শাহাদাত হোসেন সহ এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন