হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

শাখাওয়াত হোসেন শামীম :

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও প্রয়াত নেতাদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারী বিকেলে নব নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হকের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে উক্ত ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই এক হয়ে কাজ করবো। 

আমরা এ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজ বিনির্মানে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবো এমনটাই প্রত্যাশা করি। আমাদের সাথের রাজনীতি করতে গিয়ে যারা প্রয়াত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে আজ স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। 

উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ড. আলমগীর কবির পাটওয়ারী,পৌর বিএনপি যুগ্ন-আহবায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সি,

খোরশেদ আলম ভূট্টো,জামাল উদ্দিন তালুকদার কিরন,হেলাল উদ্দিন মজুমদার,ওমর ফারুক টিটু,এমরান হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন স্বপন,সদস্য সোহেল রানা রুবেল,উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ন কবির সুমন,সদস্য সচিব মোস্তফা কামাল সুমন,সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাইয়াজ আহমেদ মামুন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন,সদস্য সচিব জুয়েল রানা তালুকদার,পৌর ছাত্রদলের সদস্য সচিব দীন ইসলাম টগর,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ পাটওযারী,ছাত্রদলনেতা ফয়সাল হাসান, সামছুদ্দিন নূর,রাজু,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক মানিক,যুবদল নেতা হোসেন মোল্লা লিটন,মোবাশ্বের মোল্লা, জুলহাস চৌধুরী,আলাউদ্দিন তরুন,রফিকুল ইসলাম রনি,আবু বকর তফদার,কাদের দেওয়ান,তারেক সরকার,সাইফুল পাটোয়ারী, পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হীরাসহ উপজেলা,পৌর ও সকল ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদলের নেতাকর্মী।

হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব মাও. নজরুল ইসলাম। মোনাজাতে দলের নেতা কর্মী ও সমর্থকদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন।

শেয়ার করুন