হাজীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ
শাখাওয়াত হোসেন শামীম,:
শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানু ষের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাব।
রবিবার ২৮ ডিসেম্বর সকালে হাজীগঞ্জে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কম্বল বিতরণ করেন,চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটা. মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সাবেক সভাপতি হাসান মাহমুদ,সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, পবিত্র কোরআন পাঠ করেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক গাজী নাছির উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির সদস্য গাজী সালাউদ্দিন,আমার কন্ঠ পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি মো.কামাল হোসেন,ত্রিনদী পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ,সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল,সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সী,বর্তমান সহ-সভাপতি মেহেদী হাছান,সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম,সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ্,প্রচার সম্পাদক হুমায়ুন কবির,তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস,সদস্য শাখাওয়াত হোসেন শামীম,ইমাম হোসেন হীরা,জহিরুল ইসলাম জয়,কবির আহমেদ,জসিম উদ্দিন,সহযোগী সদস্য রিয়াজ শাওন,নূর মোহাম্মদ,মোশাররফ হোসেনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দগণ।
এসময় ৬০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।











