অবিলম্ভে শূন্য পদে নিয়োগের দাবি চাঁদপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের
স্বাস্থ্য সহকারী ৪৯৫ পদের বিপরীতে কর্মরত ২৩৪ জন।
নিজস্ব প্রতিবেদনঃ
সারা বাংলাদেশে ন্যায় চাঁদপুর জেলাতেও হামের প্রার্দূভাব দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন বাচ্চা হাসপাতালে ভর্তি হচ্ছে।হামের পার্দূভাবের কারণে সহসায় শুরু হচ্ছে হামের বিশেষ ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে ছয় মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ হামরু রুবেলা টিকা দেওয়া হবে। মাঠ পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন স্বাস্থ্য সহকারীরা। অথচ চাঁদপুর জেলায় স্বাস্থ্য সহকারী ৫৩ শতাংশ পদই শূন্য। ২০১৮ সাল থেকে শুরু করে এ পর্যন্ত তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এখন পর্যন্ত কোন নিয়োগ হয়নি। চাঁদপুর জেলায় ৪৯৫ ওদের বিপরীতে শূন্য পদ আছে ২৬২ টি। হাম ক্যাম্পেন শুরু করার পূর্বে শূন্য পদে স্বাস্থ্য সহকারে নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ হেল্প এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা। সংগঠনটি ৩/৪/২৬ ইং রোজ শুক্রবার চাঁদপুর সদর উপজেলা হল রুম এক জরুরী সভা করেন।সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক ফরাহাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া স্বপন, সহ-সভাপতি মোঃ ওমর ফারুক , কামাল হোসেন, মাসুদ আলম মিয়াজি, ইউসুফ হোসেন পাটোয়ার, আলমগীর কবির,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইয়াসিন মোল্লা, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার, অর্থ সম্পাদক বিএম রোকনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ খান, সম্মানিত সদস্য শাহ আলম তালুকদার, কবীর সুমন, লতিফ মিয়া, পারহানা সিকদার, মোস্তাকিম খান এবং এমএ মান্নান বেপারী প্রমুখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন এর নিকট উধার্ত আহ্বান জানান অনতিবিলম্বে চাঁদপুর জেলায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ জানান, এছাড়াও বক্তব্যে নেত্রীবৃন্দ মাননীয় শিক্ষা মন্ত্রী আ,ন,ম এহছানুল হক মিলন এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ এর মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক এর সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারী গণ বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য হামে আক্রান্ত রোগী খুঁজে বের করেন, প্রয়োজনে উপজেলা এবং জেলা হাসপাতালে হাসপাতালে রেফার করেন। তাছাড়া টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারীগণ বাচ্চাদের টিকা দিয়ে থাকেন, কিন্তু এই মুহূর্তে সীমিত সংখ্যক স্বাস্থ্য সহকারী দিয়ে এত বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা প্রায় অসম্ভব।তারপরও বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলার নেতৃবৃন্দ এই মুহূর্তে সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করার জেলার সকল স্বাস্থ্য সহকারীদের অনুরোধ জানিয়েছেন।










