চাঁদপুর প্রেস ক্লাবে পিআইবি কর্তৃক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ 

পিআইবি হচ্ছে সাংবাদিকদের কেন্দ্রীয় একাডেমি

…….. পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার (২৫ জুলাই) বিকাল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবির) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। 

প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, আমি চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটি কর্মশালা উপহার দেওয়ায়। ফ্যাসিস্ট হাসিনা সরকার পিআইবিটাকে একেবারে ডুবিয়েছে। আমরা সেখান থেকে পিআইবিকে উত্তোরনের চেষ্টা করছি। সারাদেশে শিল্পীদের জন্য আছে শিল্পকলা একাডেমি, সাহিত্যিকদের জন্য আছে বাংলা একাডেমি, তেমনি সাংবাদিকদের জন্য আছে পিআইবি। পিআইবি হচ্ছে সাংবাদিকদের কেন্দ্রীয় একাডেমি। পিআইবি কাউকে শাস্তি দেয় না, আমরা কাউকে বিচার করি না। আমরা সাংবাদিকদের গুনগতমান সেটা এগিয়ে নিয়ে যাব। এটার কোন শেষ নাই। সংবাদপত্র ও  সাংবাদিকতা চতুর্থ স্তম্ব। কিন্তু পঞ্চম স্তম্ব হচ্ছে আমাদের জন্য সমস্যা। মাল্টিমিডিয়া এবং জার্নালিজম উপরও আমাদের জোর দেওয়া প্রয়োজন। এআই এবং মাল্টিমিডিয়া নিয়েই হচ্ছে আজকের সাংবাদিকতা। কিছু আছে অপপ্রচার করে , এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী। এরা ফেইক তথ্য, উত্তেজনা সৃষ্টি হয় এমন তথ্য মোবাইল ক্যামেরা নিয়ে ভিউ বাড়ানোর জন্য প্রচার করে। আমার হাতে যে ক্যামেরা আমার হাতে যে মিডিয়া, আমার হাতে যে একাউন্ট আছে  ফেসবুক একাউন্ট বা ইউটিউব চ্যানেল প্রত্যেক সাংবাদিকের থাকা উচিত। আপনাদের নিজের ফেইজবুক একাউন্টকে ফেইজে বানান, সেটাতে খবর প্রচারের স্থান বানান। নিজেকে নিচে সংবাদ প্রচারের মাধ্যম বানাতে হবে, এটা হচ্ছে টিকে থাকার উপায়। আমরা দেখেছি যে জিনিসগুলো থেকে আমাদের এখনই সতর্ক থাকা দরকার। জুলাই গণঅভ্যুথানের মধ্য দিয়ে একটা সুযোগ পেয়েছি। অনেকে প্রশ্ন করে জুলাই কি ব্যর্থ। জুলাই কিন্তু পরিকল্পনা করে করা হয় না, জুলাই কোন প্রকল্প না,  ১৪ বছর লুট করা হয়েছে, বন্দী করা হয়েছে, আপনাকে ও আপনার সন্তানকে হত্যা করা হচ্ছে। আমরা আত্মরক্ষা করতে মাঠে নেমেছি, আপনি কোন বিল্পব করতে মাঠে নামেননি। তাই জুলাই একটা আত্মরক্ষার নাম। দেশ একটি নিয়মতান্ত্রিকভাবে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে এগুলো হচ্ছে জুলাইয়ের সফলতা। আমরা যদি আমাদেরকে নতুন করে সংগঠিত করতে পারি এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়ন এই দুই ধারা বজায় রাখতে পারি তাহলে আমরা উন্নত হতে পারব। এক সাংবাদিকের এক প্রশ্ন থেকে জুলাইয়ের সূত্রপাত। ফ্যাসিবাদের একটা গুরুত্বপূর্ণ ইঞ্জিন ছিল সাংবাদিকতা। সাংবাদিকতা হচ্ছে ৩ধরনের। একটা হচ্ছে শিকারি সাংবাদিকতা, যেটা কোন দেশকে, কোন বিরোধী রাজনৈতিক দলকে বা বিরোধী কোন পক্ষের প্রতিষ্ঠানকে নিশানা করে যে সাংবাদিকতা করা হয় তাই শিকারী সাংবাদিকতা। এই জঙ্গিবাদ, দূর্ণীতি দমন, ফ্যাসিবাদকে সহযোগিতার নামে শিকারী সাংবাদিকতা করা হয়েছে। জুলাইতে ৬জন সাংবাদিক নিহত হয়েছে এর মধ্যে ৫জন পুলিশের গুলিতে ও একজন জনগণের ধাওয়াতে। 

তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব একটি সুনামধন্য প্রতিষ্ঠান। চাঁদপুর প্রেস ক্লাবের সবাই সজ্জন মানুষ। এ প্রেস ক্লাবে আমি ২য় বার এসেছি। আমি চাঁদপুর প্রেস ক্লাবে আবারো পেশাদার ও মাঠ পর্যায়ের পেশাদার প্রশিক্ষনের ব্যবস্থা করব।বিশেষ করে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ও জেলা ফটোজার্নালিস্টের সাংবাদিকদের আগামীতে প্রশিক্ষণের আওতায় আনবো। প্রেস ক্লাব এমন একটা সংগঠন আমরা সেখানে প্রশিক্ষণ দিতে পারি। 

প্রশিক্ষন কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, ১৯৭০সালে চাঁদপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে সুনামের সহিত সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। প্রেস ক্লাবের সকল সাংবাদিক সংগঠিত ও ঐক্যবদ্ধ। চাঁদপুরের সাংবাদিকদের সকল সংগঠন চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক পেশাদার সাংবাদিক ও মাঠ পর্যায়ের  পেশাদার  সাংবাদিকদের আগামীতে  প্রশিক্ষণের আওতায় আনা হবে। চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের উন্নয়নে ও কল্যাণে  কাজ করছে। এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষনে আমাদের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন হচ্ছে। এ প্রশিক্ষন পেশাগত কাজে সহায়তা করবে এবং সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমি পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ মহোদয়কে ধন্যবাদ জানাই, অনুষ্ঠানে আসার জন্য। চাঁদপুর- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর জেলা প্রশাসন প্রশিক্ষণে সহযোগিতা করেছে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তথ্য মন্ত্রণালয় ও পিআইবিকেও ধন্যবাদ জানাই। 

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।    

প্রশিক্ষনে অংশগ্রহন করেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এম এ লতিফ, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক ইনকিলাব পত্রিকার চাঁদপুর প্রতিনিধি বি এম হান্নান, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক মানবকন্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি মো: শাহাদাৎ হোসেন শান্ত, বাংলা ভিশন টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম বাদশা, দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি মুনির চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার (চাঁদপুর) শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক আবদুর রহমান, দৈনিক যুগান্তর এর চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির, চ্যানেল-২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, জিটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মো: মাহবুবুর রহমান সুমন, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, প্রথম আলো ও ডেইলি স্টার চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টেলিভিশন এর চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, একুশে টেভির চাঁদপুর প্রতিনিধি মো: নেয়ামত হোসেন, এখন টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের, চ্যানেল আই টেলিভিশন এর চাঁদপুর প্রতিনিধি মো: মোরশেদ আলম, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাড: ইয়াসিন ইকরাম, মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কানন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইব্রাহিম রনি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক মো: ফরিদুল ইসলাম, এনটিভির চাঁদপুর প্রতিনিথি মো: শরীফুল ইসলাম, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল আমিন ভূইয়া, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি লক্ষন চন্দ্র সূত্রধর, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি আব্দুল ওয়াদুদ বেপারী, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মো: ইলিয়াছ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ সালাহউদ্দিন খানসহ সাংবাদিকবৃন্দগণ।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৩৫জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ প্রশিক্ষণে অংশ নেন।

শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। পরে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ অন্যান্যদের প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী। 

উল্লেখ্য, গত ২৩জুলাই চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ২৫জুলাই সমাপন অনুষ্ঠানের মাধ্যমে তিনদিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

শেয়ার করুন