শাপলা ও হাটের সুরক্ষা

আমাদের দেশের জাতীয় ফুল শাপলা। দেখা মিলে বর্ষাকালে। বর্ষাকালে প্রায় সব জায়গায় খাল-বিল, পুকুরে শাপলা পাওয়া যায়। পানিতে থাকা শাপলার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। আবার পানি থেকে তুলে শাপলা ফুলের লম্বা ডাঁটা খাওয়া হয় সবজি হিসেবে।

বর্ষাকালে বাজারে পাওয়া যায় শাপলা ডাঁটা। গ্রামের মতো শহরেও শাপলা ডাঁটার জনপ্রিয়তা বেড়েছে। শাপলা শুধু সৌন্দর্য বর্ধনকারী নয়, এটির আছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতা।

শাপলার ডাটা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে, কারণ এতে থাকা ফ্লেভনল গ্লাইকোসাইট, ফাইবার, ভিটামিন সি, এবং খনিজ পদার্থ হার্টের কার্যক্রম স্বাভাবিক রাখে ও রক্ত সঞ্চালনে সহায়তা করে। এছাড়াও, শাপলার ডাটা মস্তিষ্কে রক্ত ​​সঞ্চালন স্বাভাবিক রাখে, যকৃতের কার্যকারিতা বাড়ায়, ত্বক ও চুল উন্নত করে এবং হজমশক্তি বাড়ায়।

লেখক পরিচিতি :

ডা: মো: শফিকুর রহমান পাটওয়ারী
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), এফএসিসি(আমেরিকা ) , এফইএসসি(ইউরোপ) ,এফএসসিএআই(আমেরিকা) ,এফএপিএসআইসি(সিঙ্গাপুর)
ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ
মেডিসিন বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক কার্ডিওলজি ও ইউনিট প্রধান
কার্ডিওলজি বিভাগ
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা।

01711675846
01919675846

শেয়ার করুন