আইনজীবী সমিতির নিবাচনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি সমর্থিত সমমনা ও জামায়াতের ঐক্যবদ্ধ প্যানেল

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নিবাচনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল ও জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যান পরিষদ। আগামী ৫ই মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নিবাচন।

বৃহস্পতিবার ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর সোয়া ২ টায় নির্বাচন পরিচালনাকারী  রিটানিং অফিসার অ্যাড. মোঃ জসিম উদ্দিন মেহেদী হাসানের কাছে  প্রথমে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল। দুপুর পৌনে ৩ টায় মনোনয়নপত্র দাখিল করেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যান পরিষদের প্রাথীরা ।

বিএনপি সমর্থিত সভাপতি পদে অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল সহ পুনপ্যানেল এবং জামায়াত সমর্থিত সভাপতি পদে অ্যাড: এ কে এম সালেহ’র নেতৃত্বে পুন প্যানেল জমা দেয় নিবাচন কমিশনের কাছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট একে এম  সলিম উল্লা সেলিম,  পিপি অ্যাড. কুহিনূর বেগম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহাজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাড. শাহাজাহান খান সহ অন্যান্য আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ই মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল  সাড়ে তিনটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।   মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল, আপত্তি শুনানি ও মনোনয়ন প্রত্যাহার পহেলা মার্চ দুপুর ১২ টা থেকে ১ টা  পর্যন্ত।

এবারে নির্বাচনে প্রাথীদের পদগুলো হচ্ছে সভাপতি,  সহ-সভাপতি পদ ২ টি,  সাধারন সম্পাদক,  সহ- সাধারন সম্পাদক পদ ২ টি,  কোষাধ্যক্ষ,  লাইব্রেরি সম্পাদক,  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক ও কার্যকরী সদস্য পদ ৪ টি।

শেয়ার করুন