উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
হাসান আল মামুন :
হাইমচর উপজেলার সকল দপ্তরের অফিসারদের সঙ্গে বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ জিয়াউদ্দিন।
১২ আগষ্ট সকাল ১১ টায় হাইমচর উপজেলা পরিষদ হল রুমে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ জিয়াউদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রিট, হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ নাজমুল হাসান,হাইমচর উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু,উপজেলা প্রাণী সম্পদ অফিসার মানিক বিশ্বাস,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুন নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাজরিয়া আফরিন, উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ,হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, বিআরডিপি কর্মকর্তা আব্দুস ছালাম, যুব উন্নয়ন অফিসার মোঃ আজহারুল ইসলাম চৌধুরীসহ সকল দপ্তরের অফিসারগন।
আলোচনা সভায় পূর্বে প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানান উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।










