চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
চাঁদপুর জেলার নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) যোগদান করেছেন এবং বিদায়ী জেলা প্রশাসকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

বৃহস্পতিবার নবাগত জেলা প্রশাসক তাঁর দায়িত্বভার নিচ্ছেন৷ বিদায়ী জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে
এদিকে বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার দায়িত্বভার হস্তান্তর করে বৃহস্পতিবারই চাঁদপুর ত্যাগ করেছেন। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারি সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
এর আগে গত ২৯মার্চ (রোবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক হিসেবে আহমেদ জিয়াউর রহমানকে নিয়োগ করা হয়।
চাঁদপুরের নব যোগদানকৃত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, বিসিএস ২৮ তম ব্যাচের এই কর্মকর্তা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) এ স্নাতক করেছেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন।
এছাড়া তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লণ্ডনে পিএইচডি অধ্যয়ন করেছেন ।
চাঁদপুরে যোগদানের আগে তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এ উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন।
অর্জিত বিশেষ পদক ও সম্মাননা প্রশাসনিক ক্যারিয়ারে সততা ও উদ্ভাবনী কর্মতৎপরতার জন্য তিনি একাধিক জাতীয় ও বিভাগীয় পদক অর্জন করেছেন। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, নৈতিকতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য তিনি এই সম্মানজনক শুদ্ধাচার পদক লাভ করেন।
এছাড়া সরকারি সেবা ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি ‘ইনোভেশন ইন পাবলিক সার্ভিস’ ক্যাটাগরিতে বিশেষ পদক পেয়েছেন। বিশেষ স্বীকৃতি হিসেবে করোনাকালীন সংকট মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সাহসিকতাপূর্ণ ও মানবিক ভূমিকার জন্য তিনি বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা লাভ করেন।











