চাঁদপুর শহর জামায়াতের যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি:
মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর শহরস্থ ইউরেশিয়া কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাও: বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। সঠিকভাবে যাকাত আদায়ের মাধ্যমে সমাজে বৈষম্য হ্রাস ও দারিদ্র্য বিমোচন সম্ভব। বক্তারা আরো বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে যাকাত ও সদকা আদায়ের মাধ্যমে ধনী-গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা এড শাহজাহান মিয়া। তিনি বলেন, যাকাত কেবল দান নয়; এটি আল্লাহ প্রদত্ত সম্পদের একটি নির্ধারিত হক, যা যথাযথভাবে বণ্টন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব। তারা সমাজের বিত্তবানদের সঠিক হিসাবের মাধ্যমে যাকাত আদায়ের আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন হাজীগঞ্জ আহমদীয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।
চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলায়েত হোসেন এর পরিচালনায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুন আর রশিদ। দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক সোহাইল আহমেদ চিশতী।
আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা মোহাম্মদ হোসাইন, শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, এড মামুন মিয়াজী। সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।











