না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
চাঁদপুর প্রতিদিন ডেক্স :
চলে গেলেন না ফেরার দেশে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী এই প্রধানমন্ত্রীর মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। চাঁদপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের শোক প্রকাশ। চাঁদপুর প্রতিদিন পরিবারের পক্ষ থেকে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।











