হাইমচরে যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
হাসান আল মামুন:
৩১ ডিসেম্বর রোজ বুধবার বাদ আছর
হাইমচর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হাইমচর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝির নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকি।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, হাইমচর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, যুগ্ম আহবায়ক জি এম ফজলুর রহমান, ইউসুফ আলী, মোঃ সোলাইমান মিয়া,আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজির আহাম্মেদ দেওয়ান,উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ আলি আকবর টেলু ,আলগী উত্বর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহসিন মিয়া,উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি,উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারীসহ উপজেলা বিএনপি,যুবদল,সেচ্চাসেবকদল,ওলামাদল,ছাত্রদল,কৃষকদল,তাতীদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।











