অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সাথে চাঁদপুরের সিনিয়র আইনজীবীদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি : অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা ।
সোমবার ১৩ জুলাই ২০২৬ দুপুর ১ টায় অ্যাটর্নি জেনারেলের কাযালয়ে তার সাথে চাঁদপুরের আইনজীবীরা আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসাম রীপন, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যাল আদালতের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাড. হেদায়েত উল্লা, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. নুরুল আমিন দেওয়ান ও অ্যাড. মুনিরা চৌধুরী।










