চাঁদপুরে রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী ‘সেফার এক্সেস’ বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

কামরুল ইসলাম পাটওয়ারী: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এবং চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ২১ ও ২২ নভেম্বর রোজ শনিবার ও রবিবার দুই দিনব্যাপী ‘সেফার এক্সেস’ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবনে আয়োজিত এ ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের নবাগত কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মনির চৌধুরী, সেক্রেটারি ফয়সল আহমেদ বাহার, কার্যনির্বাহী সদস্য সোহেল রুশদী, ডাঃ জওহর লাল আচার্য্য, আলমগীর আলম জুয়েল, রিয়াজুর রহমান রানা এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুহাম্মদ মুনির চৌধুরী।তিনি বলেন, যে কোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁদপুরসহ দেশের বিভিন্ন দুর্যোগে রেড ক্রিসেন্টের যুব সদস্যরা প্রথম সারিতে থেকে কাজ করেন, যা অত্যন্ত প্রশংসনীয়। নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার মতো রেড ক্রিসেন্টের মৌলিক নীতিগুলো মেনে চললে সাধারণ মানুষের আস্থা অর্জন সহজ হয় এবং কাজের ঝুঁকিও কমে।তিনি আরও বলেন, নিরাপদ প্রবেশাধিকার প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রতিকূল পরিবেশে নিজেদের নিরাপত্তা বজায় রেখে এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনের মাধ্যমে কীভাবে মানবিক সেবা পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে দক্ষতা অর্জন করা। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ের কাজে যথাযথভাবে প্রয়োগ করতে হবে।রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের নবাগত সেক্রেটারি ফয়সাল আহমদ বাহার,কার্যকরী কমিটির নবাগত সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদস্য সাংবাদিক মো. রিয়াজুল রহমান রানা, সদস্য ডা. জওহর লাল আচার্য এবং সদস্য বিশিষ্ট সমাজসেবক আলমগীর আলম জুয়েল।সেক্রেটারি ফয়সাল আহমদ বাহার তার বক্তব্যে বলেন, চাঁদপুর রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরো জোরদার করা হবে।আজকের যুব রেডক্রিসেন্ট সদস্যদের এই প্রশিক্ষণ আগামীতে কাজে লাগাতে হবে। যে কোন দুর্যোগকালীন সময়ে চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিট ও যুব রেডক্রিসেন্ট ইউনিট পাশে থাকবে। সারাদেশের মধ্যে চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিটকে একটা মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।এ ব্যাপারে সবার সহযোগিতা চাই।নবাগত কার্যকরী কমিটির সদস্য চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা। এ সংস্থার মাধ্যমে সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করা হয়। রেড ক্রিসেন্টকে আরও এগিয়ে নিতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা থাকবে। রেডক্রিসেন্ট ও যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের মাঠ পর্যায়ের কর্মকান্ড মিডিয়ার গুরুত্বসহকারে তুলে ধরা হবে।। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন।প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্ট্র্যাটেজিক বিভাগের ডিএডি মো. কামাল উদ্দিন এবং সেফার অ্যাকসেস প্রশিক্ষক অভিষেক চৌধুরী।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিনজনকে অতিথিরা পুরস্কার প্রদান করেন। এ ছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের যুব সদস্য মো. নোবেল উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন উপলক্ষে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এ ওরিয়েন্টেশনের মাধ্যমে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমে নিরাপদ প্রবেশাধিকার, মানবিক নীতি ও মূল্যবোধের চর্চা এবং দায়িত্বশীলতার সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।মানবতার সেবায় আরও দক্ষ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন