গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে জামায়াত সহ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী ঃ চাঁদপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ পালন করেছে জামায়াত ইসলামী সহ ১১ দলীয় ঐক্য। 

রবিবার (১২ এপ্রিল) বাদ আসর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষ একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি শহরের বাইতুল আমিন চত্বর থেকে বের হয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়। 

এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। 

দেশব্যাপী ঘোষিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দরা বলেন,১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে গণরায় দিলেও বিএনপি সরকার তা অমান্য করেছে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে জনগণের রায় উপেক্ষা করা হলে দেশ সংঘাতের দিকে ধাবিত হতে পারে। এ অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জনগণের অধিকার রক্ষায় সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি রাজপথে গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে, আরো বক্তব্য রাখেন নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সরকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সভাপতি মাহবুবুল আলম, খেলাফত মজলিস জেলা সেক্রেটারি, মাওলানা আবুল কালাম, বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুল আমিন প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যে চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন