রোটারি ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে ডাকাতিয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত
সাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ডাকাতিয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে হাজীগঞ্জ দক্ষিণ বাজার খেয়াঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ কর্মসূচির আয়োজন করে রোটারি ক্লাব অব হাজীগঞ্জ। রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে আয়োজিত এই পরিবেশবান্ধব উদ্যোগে নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মশিউর রহমান পাটওয়ারী,PHF।সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ,নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলজ সম্পদ টিকিয়ে রাখতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত প্রয়োজন। তিনি জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মাছের প্রজনন মৌসুমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব হাজীগঞ্জ ভবিষ্যতেও বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।এ সময় উপস্থিত ছিলেন রোটাঃ PP বি. এম. আহসান কলিম, PHF, PP গৌতম সাহা, PHF, PP জাফর আহমেদ, PP আশফাকুল আলম চৌধুরী, PP মানিক রায়, PP যুগ কৃষ্ণ হালদার, IPP ইঞ্জি. নূর ই রহমান নবীন, ক্লাবের সেক্রেটারি রোটাঃ মোহাম্মদ সাইফুল আলম (পলাশ), রোটাঃ প্রাণ কৃষ্ণ সাহা, রোটাঃ জাকির হোসেন মিয়াজী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মো. হাবিবুর রহমান, রোটাঃ সঞ্জয় কর্মকার এবং রোটারেক্ট ক্লাবের সদস্যবৃন্দ।










