স্বপ্নের ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী রুবেল মোল্লার

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক রুবেল মোল্লা। ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাধারণ মানুষের সুখ-দুঃখে দীর্ঘদিন পাশে থাকা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যেই অনেকের কাছে পরিচিত মুখ।

স্থানীয়দের মতে,একজন সৎ,জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধির প্রত্যাশায় তারা এমন নেতৃত্ব চান,যিনি মানুষের কথা গুরুত্ব দিয়ে শুনবেন,স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করবেন এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সমান গুরুত্ব দেবেন।

চেয়ারম্যান প্রার্থী রুবেল মোল্লা বলেন, “চেয়ারম্যান হওয়াই আমার একমাত্র লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার প্রধান অঙ্গীকার। জনগণের ভালোবাসা,আস্থা ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক,পরিচ্ছন্ন,নিরাপদ এবং উন্নয়নমুখী হাটিলা পশ্চিম ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

তিনি জানান,নির্বাচিত হলে শিক্ষা,স্বাস্থ্যসেবা, কৃষির উন্নয়ন,যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, যুব সমাজের দক্ষতা বৃদ্ধি,নারীর ক্ষমতায়ন এবং একটি স্বচ্ছ,দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

রুবেল মোল্লার প্রার্থীতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তরুণদের মধ্যে যেমন দেখা দিয়েছে উৎসাহ,তেমনি প্রবীণদের মধ্যেও তৈরি হয়েছে ইতিবাচক প্রত্যাশা। এখন শেষ পর্যন্ত জনগণের রায়ই নির্ধারণ করবে ভবিষ্যৎ নেতৃত্ব। তবে রুবেল মোল্লার এই পথচলা যে জনসেবা,সততা ও উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখেই শুরু হয়েছে, সে বিষয়টি ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে আলোচনায় উঠে এসেছে।

শেয়ার করুন