শাহরাস্তিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা মাদক-জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

———ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি 

জহিরুল ইসলাম  :
শাহরাস্তিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে  পরিষদ মিলনায়তনে এটি  অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে

প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মো. মমিনুল হক এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি  বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা অপরিহার্য। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, গুজব বা একপাক্ষিক তথ্যের ভিত্তিতে নয়, সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে। একই সঙ্গে মাদক, জুয়া, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। কোথাও দুর্নীতি বা জনগণের অধিকার ক্ষুণ্ন হলে তা প্রশাসনের নজরে আনতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের দায়িত্ব নয়; প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সরকারি খাদ্যশস্য সংগ্রহে প্রকৃত কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করা, দোয়াভাঙ্গা এলাকায় মসজিদ স্থানান্তরের উদ্যোগ, প্রতিটি ইউনিয়নে খেলাধুলার মাঠ সংরক্ষণ এবং বাজারের ইজারা ও খাজনা আদায় ব্যবস্থার সুফল জনগণ পাচ্ছে কি না, সেসব বিষয় অনুসন্ধান করে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, মো. জহিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা (ওসি এলএসডি) হোসেন শহীদ  সহরওয়ার্দী,  সাংবাদিক মইনুল ইসলাম কাজল ও মো. মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, ডা. সারোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুধীজন

শেয়ার করুন