হাইমচরকে একটি মডেল উপজেলায় রুপান্তর করবো এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
হাসান আল মামুন :
হাইমচর উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর ৩ (চাদঁপুর সদর, হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
২৪ ফেব্রুয়ারীর(মোঙ্গলবার) সকাল ১১ টায় হাইমচর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এর সঞ্চালনায় মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে,শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমি হাইমচরকে সব সময় মনে প্রাণে মিস করি। আপনারা যারা অফিস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তার কাজে নিয়োজিত রয়েছেন তারা সাবাই সময়টা ম্যন্টিং করবেন।ঠিক মতো অফিস চালাবেন। আপনাদের উপজেলায় কি কি সমস্যা রয়েছে তা লিখিত ভাবে আবেদন করবেন আমি সেই সকল উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করবো।আপনারা যদি আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন, তাহলেই এই হাইমচরকে মডেল উপজেলায় রুপান্তর করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমি হাসপাতালের উন্নয়ন মূলক কাজের জন্য অনেক আগেই মন্ত্রনালয়ে চাহিদা পাঠিয়েছি।আজকে থেকে হাইমচরে রাত ৯ টা হতে কোনো কিশোর ও যুবক বিনা প্রয়োজনে যদি রাস্তায় বের হয়, তাহলে তাদেরকে প্রশাসন ধরে আইনের আওতায় আনা হবে।মাদক দ্রব্য নেশা,চাঁদা বাজকে কেও যদি ছাড়তে সহায়তা করে,তাহলে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। যারা নেশার সাথে জড়িত তাদের প্রতি জিরো টলারেন্স। আমি আমার নেতা কর্মীদেরকেও ছাড় দেইনা,সামনেও দেবোনা।সামনে যেকোনো কাজে সচ্ছতা থাকতে হবে।চাল বিতরণ, কাবিখা, কাবিটাসহ অন্য যে কোনো কাজে সরাসরি ফেইসবুকের মাধ্যমে সচ্ছতা দেখাতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী রয়েছে তাঁরা যেনো অসাধু প্রন্থা অবলম্বন করে টাকা রোজগার নাকরে।সরকারি সকল উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করবেন তাহলেই দেশ ও জাতীর উন্নতী হবে।
মাসিক সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন,হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ নাজমুল ইসলাম, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এবিএম আশরাফুল হক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মানছুর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজহারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শিমুল চোকদার,শাহাদাৎ হোসেন সবুজ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন,হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু পাটওয়ারী, উপজেলা পি আইও অফিসার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, উপজেলা পল্লী বিদ্যুতায়ান ইনচার্জ, হাইমচর উপজেলা সমাজ সেবা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড সলিম উল্লাহ সেলিম, বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল,নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনির সিকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের সচিবগনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মাসিক সমন্বয় সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সাংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠান শেষে আলগী বাজার ব্যাবসায়ী ও পথচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর ৩ (সদর- হাইমচর) আসনে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।











