পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প সমিতির প্রশিক্ষণ

হাসান আল মামুন :

সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় হাইমচর উপজেলা শাখার আয়োজনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ( পিডিবিএফ) এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের ০৩ তিন দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ (সোমবার) সকাল ১০ হতে হাইমচর উপজেলা সহকারী প্রকল্প পরিচালকের আয়োজনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ( পিডিবিএফ) এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প -২য় পর্যায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের ০৩ তিন দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।

নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন জেলা থেকে আগত সিনিয়র সহকারী পরিচালক মোঃ মেজবাহ উল ইসলাম হামিদী,উপজেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক মোঃ মোর্শেদ ইব্রাহীম হাজারী।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষনার্থী বৃন্দরা।

শেয়ার করুন