হাইমচরে চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল জব্দ 

হাসান আল মামুন 

সারাদেশের ন্যায় হাইমচরেও চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানে ২ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে অভিযান পরিচালনা করে।  

গতকাল ১২ এপ্রিল বেলা ৩ টা হতে  রাত ৯ টা পর্যন্ত  হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের  ঈশানবালা বাজারের জয়নাল আবেদীন  এর দোকানে

অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছে প্রশাসন। অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট 

জেলা প্রশাসক কার্যালয় দীপঙ্কর বারৈ,অভিযান পরিচালনা করেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার  এ.বি.এম. আশরাফুল হক,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ,উপজেলা মৎস্য কর্মকর্তা টিম,সার্বিক সহযোগিতায় ছিলেন পিও, কোস্টগার্ড, নয়ানী আউটপোস্ট, হাইমচর, কন্টিনজেন্ট কমান্ডার মোঃ নাসির উদ্দীন,

 চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযান এর আওতায়  হতে উপজেলা প্রশাসন,হাইমচর, চাঁদপুর,  সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড যৌথ অভিযান  জব্দকৃত নতুন জব্দ কৃত কারেন্ট জালগুলোকে কোস্টগার্ড পন্টুন

সংলগ্ন মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শেয়ার করুন