হাইমচরে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক নির্দেশনায় এএসআই (নিঃ) মো. মোশারফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে হাইমচর থানাধীন উত্তর আলগী এলাকার কারিমিয়া মাদ্রাসার আনুমানিক ৫০-৬০ গজ উত্তরে পাকা সড়কের ওপর থেকে মো. শাহীন গাজী (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক শাহীন গাজী উত্তর আলগী (গাজী বাড়ি) এলাকার মৃত আশরাফ গাজীর ছেলে।
পুলিশ তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-১, জিআর নং-১৬৫; উভয়ের তারিখ ১ জুলাই ২০২৬।
গ্রেপ্তারকৃত আসামিকে ১ জুলাই ২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।










