হাজীগঞ্জে কালচোঁ দক্ষিণ ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

 

দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এটা সম্পূর্ণ ধর্মীয় প্রতারণা : মমিনুল হক

শাখাওয়াত হোসেন শামীম:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ  ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।  

সোমবার (১৫ ডিসেম্বর) ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার উল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এসময় তিনি বলেন,কোরআন বা হাদিসে কোথায় লেখা আছে  দাঁড়িপাল্লায় ভোট দিলে

 জান্নাত যাওয়া যাবে-আর না দিলে জাহান্নামে যেতে হবে? দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এটা সম্পূর্ণ ধর্মীয় প্রতারণা।

তিনি আরো বলেন, আমাদের সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদে পরিচালিত করতে চাইছে।ধর্মীয় মূল্যবোধকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা লুটতেই এসব বলা হচ্ছে।

আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটি গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়।’

ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

শুরুতেই বিএনপির চেয়ারপার্সন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্য কামনা ও শহীদ জিয়াউর রহমান,  আরাফাত রহমান কোকো ও সাবেক এমপি এম এ মতিন স্যারসহ বিএনপির প্রয়াত নেতাকর্মী-সমর্থকদের মাগফেরাত এবং অসুস্থতদের সুস্থতা ও দীর্ঘায়ু, ইঞ্জি. মমিনুল হকের সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন,জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ.মাওলানা নজরুল ইসলাম তালুকদার। 

উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও দুইবারের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর বিএনপি’র নব গঠিত যুগ্ন-আহবায়ক মোঃ খালেদ মাহমুদ মিঠু মুন্সী।  

এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা প্রফেসর আব্দুল হাই মজুমদার,বিএনপি নেতা জাহাঙ্গীর তপাদার,আব্দুর রহিম বাদশা,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির খান ও সাধারন সম্পাদক আবুল হাসেম মজুমদার,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক আবুল কাসেম,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার মিজি ও সাধারন সম্পাদক আব্দুল বারেক,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খালেক মেম্বার ও সাধারন সম্পাদক কবির হোসেন,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক ও সাধারন সম্পাদক কবির মজুমদার,৬নং ওয়ার্ড দেলোয়ার হোসেন ও সাধারন  সম্পাদক মোঃ সুমন মিয়া,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মৌলভী নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক বাবুল মজুমদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান এবং ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারন সম্পাদক হান্নান মজুমদার, ইউনিয়ন ওলামা দলের সভাপতি আশিক উল্ল্যা,স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মালেক,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বারেক মজুমদার,যুবদল নেতা আনোয়ার হোসেন আনা, মোরশেদ আলম হীরা, সামাদ পাঠান,কাজী কাদের,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিক খলিফা ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম,কৃষক দলের সভাপতি লিটন পাটোয়ারী ও সাধারন সম্পাদক মিজানুর রহমান এরশাদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান মাস্টার,সাংগঠনিক সম্পাদক মজিব খান, প্রকাশনা সম্পাদক জাকারিয়া সাকিল,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল তানভীর ও সাধারন সম্পাদক সালাউদ্দিন পাটোয়ারী

ইউনিয়নের বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষক দল, শ্রমিকদল ও ওলামা দলের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।

শেয়ার করুন