হাজীগঞ্জে সুমন রায় চৌধুরীর বিবাহোত্তর বৌভাত সংবর্ধনা অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন শামীম:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডের মুখ থেকে ডাকাতিয়া নদীর পাড় পর্যন্ত এবং ডিগ্রি কলেজ রোডের মোতালেব মজুমদারের দোকান থেকে চৌধুরী বাড়ি রোড হয়ে পৌর মহাশ্মশান ঘাট সড়ক হয়ে নদীর পাড় পর্যন্ত সড়কের ভূমিদাতা, পাশাপাশি হাজীগঞ্জ পৌর মহাশ্মশানের ভূমিদাতা প্রয়াত শ্যামগিরি রায় চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও হাজীগঞ্জ পৌর মহাশ্মশান পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরীর বিবাহোত্তর বৌভাত সংবর্ধনা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ আনন্দ প্যালেসে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুমন রায় চৌধুরী কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার সাহাপাড়া এলাকার প্রয়াত নির্মল সাহার একমাত্র কন্যা শ্রাবন্তী রানী সাহার সঙ্গে শুভ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের নতুন জীবনের শুভ সূচনা উপলক্ষে আয়োজিত বৌভাত অনুষ্ঠানে অতিথিরা ফুলেল শুভেচ্ছা, উপহার ও আন্তরিক শুভকামনার মাধ্যমে নবদম্পতিকে অভিনন্দিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করেন। এ সময় দুই পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলন, কুশল বিনিময় ও আন্তরিক আপ্যায়নের মধ্য দিয়ে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সুশৃঙ্খল আয়োজন, আন্তরিক আতিথেয়তা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

শেয়ার করুন