হাসপাতাল  ও ঔষধের দোকানগুলোর অনিয়ম দূর করবো এমপি ড. জালাল উদ্দিন

মোশারফ হোসেন তালুকদার :

নব নির্বাচিত চাঁদপুর- ২ আসনের 

সংসদ সদস্য ড.  মো. জালাল উদ্দিন  শপথ গ্রহণের পর ২৪ ফেব্রুয়ারি  মঙ্গলবার সকালে নিজ এলাকার সরকারি হাসপাতাল ও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন  করেন।  এ সময় তিনি নানা অনিয়ম ও অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন।

গত  মঙ্গলবার (২৪ ফেব্রুশারী ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রায়হানসহ একাধিক ডাক্তারের অনুপস্থিত দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজীব কিশোর বণিক বলেন, স্যার মাঠে পরিদর্শনে আছেন। পরে এ সংক্রান্ত ডকুমেন্টস ও ফোনে না পেয়ে মিথ্যা বলার জন্য আরএমও কে সতর্ক করেন। 

এরপর তিনি ঔষধের দোকান ও মুদি দোকানে গিয়ে সময়োত্তীর্ণ ঔষধ,  ঔষধের মোড়কে টেপ লাগানো দেখে  সন্দেহ প্রকাশ ও মুদি দোকানে মুল্য তালিকায় অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন। 

ড. জালাল উদ্দিন এমপি বলেন, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা যাবে না। অগ্রাধিকার ভিত্তিতে সাধারণ মানুষের কল্যাণে  হাসপাতাল  ও ঔষধের দোকানগুলোর অনিয়ম দূর করবো। আজ আমি অনিয়ম ও অসংগতি দেখে সতর্ক করে গেলাম। পরবর্তীতে এমন অবস্থা দেখলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল,  কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি  আশরাফুর রহমান বাবু, মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান,  উপজেলা  যুবদলের সভাপতি মুজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়াজ মুহাম্মদ জিশান  প্রমুখ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন