স্টাফ রিপোর্টার জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজীকে তার বাসায় দেখতে যান চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চাঁদপুর–৩(সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী জননেতা এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। ২৩ডিসেম্বর মঙ্গলবার খলিলুর রহমানের সন্ধ্যায় তার চিকিৎসার খোজখবর নেন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর শাখার আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, বিশিষ্ট সমাজসেবক আব্দুর শুক্কুর মুস্তান ও আব্দুর রশিদ খান, ছাত্রশিবির নেতা ফাহাদ চাহমান, ফরহাদ আল আমিনসহ জামায়াতের ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মোঃ খলিলুর রহমান গাজীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মুনাজাত করেন নেতৃবৃন্দ।