মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ ওমর ফারুক : মতলব উত্তরে উৎসব মুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিকেলে
ছেংগারচর সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে ছেংগারচর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে কলেজ মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিখ্যস্টার ওবায়দুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব আরশাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ।










