জেলা আইনজীবী সমিতিতে এপিএল ক্রিকেট লীগের জার্সি উন্মোচন করেন‌ জেলা পরিষদের প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অনুষ্ঠিত অ্যাডভোকেট প্রিমিয়ার ক্রিকেট লীগের ( এপিএল )  চাঁদপুর দলের জার্সি উন্মোচন করেন‌ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড .সলিম উল্যা সেলিম।

বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সিনিয়র আইনজীবী ও দলের খেলোয়াড়দের নিয়ে এ জার্সি উন্মোচন মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জিপি অ্যাড রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কোহিনূর রশিদ, স্পেশাল পিপি অ্যাড . শিরীন সুলতানা মুক্তা, এডিশনাল পিপি অ্যাড.মনিরা চৌধুরী ,ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সিনিয়র আইনজীবী অ্যাড. জসিম মেহেদী,চাঁদপুর জেলা আইনজীবী সমিতি দলের জার্সির পৃষ্ঠপোষক অ্যাড. হান্নান কাজী সহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও  সাধারণ সম্পাদক ও খেলোয়াড়রা।

ঢাকা ফার্মগেট ইন্দিরা মাঠে অংশ নিয়েছে  বিভিন্ন বার সহ আইনজীবী সমিতির দল

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল

দেশের আইনজীবীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, বন্ধুত্ব এবং পেশাগত যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে  আয়োজন  ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ বাংলাদেশ (APL BD)। তৃতীয় আসরে দেশের ১৭টির বেশি জেলা বার অ্যাসোসিয়েশন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী মোট ৩২টি দল অংশ নেবে।

চাঁদপুর জেলা দলটি শনিবার তিনটি নাচে অংশগ্রহণ করবে সকাল ৯ টায় চাঁদপুর ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশন (সিবিএ হিলশা) বনাম রুলা,
(দ্বিতীয় ম্যাচ) ঢাকা বার ডমিনিয়ন ভার্সেস সিবিএ হিলশা, বিকাল ৫ টায় ও(তৃতীয় ম্যাচ) সিবিএ হিলশা বনাম কক্সবাজার বার এসোসিয়েশন,রাত নয়’টায়।

ক্যাপশন – চাঁদপুর জেলা আইনজীবী সমিতি দলের (এপিএল ক্রিকেট লীগের )জার্সি উন্মোচন করেন‌ জেলা পরিষদের প্রশাসক অ্যাড .সলিম উল্যা সেলিম।

শেয়ার করুন