আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা ।
সোমবার ১৩ জুলাই ২০২৬ সকাল সোয়া ৯ টায় চাঁদপুর – ৩ আসনের ( সংসদ সদস্য ) শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি’র নেতৃত্বে আইনজীবীরা আইনমন্ত্রী’র কাযালয়ে জুডিসিয়াল ভবন নির্মান সহ আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান উপস্থিত আইনজীবীদের আলোচনার প্রেক্ষিতে আসস্ত্ব করেন সহসাই চাঁদপুরে জুডিসিয়াল ভবনের ব্যাবস্থা করা হবে। এছাড়াও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসাম রীপন, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যাল আদালতের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাড. হেদায়েত উল্লা, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. নুরুল আমিন দেওয়ান ও অ্যাড. মুনিরা চৌধুরী।
ক্যাাপশান – সোমবার সকালে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে জুডিসিয়াল ভবন নিমান সহ আদালতের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা










