দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের বিষয়ে আমাদের কারো কোনো আপস নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকব।তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। অনেক রক্ত ও জীবনের বিনিময়ে এ দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ঘাপটি মেরে থাকার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। জাতির প্রয়োজনে আমরা এক জায়গায় হতে সময় লাগে না। দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, জেলা গণফোরামের সহ-সভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল, সাবেক যুগ্ম সদস্য সচিব সামিউর প্রধান,এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাড. শাহাজাহান খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কে ছোট দল, কে বড় দল—এমন পার্থক্য না রেখে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি। অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদকে পরাজিত করা হয়েছে। কিন্তু তাদের আশ্রয়-প্রশ্রয়দাতারা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। তাই কোনোভাবেই ফ্যাসিবাদের বিষয়ে আপস করা যাবে না।তারা আরও বলেন, জাতির প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হতে সময় লাগে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।











