আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির অক্সিজেন সিলিন্ডার বিতরণ
চাঁদপুর প্রতিদিন ডেস্ক :
করোনা মহামারীতে অক্সিজেন নিয়ে মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন তারা।
গত ৫ মে বুধবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে ঈদ সামগ্রী ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিন এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি, উপকমিটির সদস্যদের মধ্যে হেদায়েতুল ইসলাম বাদল, ডা. আখলাকুর রহমান মাইনু, হাসিবুর রহমান বিজন, মো. হারুন অর রশীদ, খলিলুর রহমান, কৃষিবিদ দীপক কুমার বনিক, মো. আশরাফ, মো. মিজানুর রহমান, আব্দুল বারেক, ডা. মাহমুদুল হাসান মাসুম, আমিনুল ইসলাম খান আবু, আমিনুর রশীদ দুলাল, আকাশ জয়ন্ত গোপ, শাহ আলমগীর, মাসুদ রানা, ইদ্রিছ আহমেদ মল্লিক, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্ত, মোহাম্মদ আলী রিপন প্রমুখ।
এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, বরগুনা জেনারেল হাসপাতাল, ভোলা জেনারেল হাসপাতাল ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।











