কচুয়ায় সরকারি খাস জায়গায় দখল করে স্থায়ীভাবে বাড়ী নির্মাণের অভিযোগ

 নিজস্ব প্রতিনিধি:

কচুয়া ও হাজীগঞ্জ দুই উপজেলার সীমান্তবর্তী কাদলা ও গরশ্বর দুই গ্রামের মাঝখানে দীর্ঘদিনের চলাচলের সরকারি রাস্তার উপর স্থায়ীভাবে বসতবাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে হাফিজ উদ্দিন ও মানিক হোসেন নামের প্রভাবশালী  দুই ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী পাশ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার গরশ্বর গ্রামের মৃত আব্দুল ছাত্তার ছেলে হেলাল মজুমদার সরকারি খাসের জায়গায়  দখল মুক্ত ও নিজস্ব জমি উদ্ধার করার জন্য কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগসূত্রে ২২ শে জুলাই বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি হয়। সরকারি খাস জায়গায় উদ্ধার করার জন্য  সিদ্ধান্ত গৃহীত হয়।

ভুক্তভোগী হেলাল উদ্দিন জানান, ১২৮ কাদলা মৌজার ২৬৪৬-৪৭ দাগের নিজস্ব জায়গার উপর ১৫-১৬ ফুট প্রশস্থ চলাচলের রাস্তা নির্মাণ করা হয়। রাস্তার উত্তর পাশে প্রবমান খালে আমার জায়গা রয়েছে। মানুষ চলাচলের রাস্তা ও খালের অংশে উপর প্রভাব খাটিয়ে কাদলা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে হাফিজ উদ্দিন ও মানিক উদ্দিন সরকারি খাস জায়গা দখল করে স্থায়ীভাবে বসতবাড়ি নির্মাণ করেন। এত করে সরকারি জায়গা দখল করার কারণে রাস্তাটি ব্যক্তি মালিকানার জায়গার উপর চলে যায়। 

স্থানীয়রা জানান, স্থানীয় প্রশাসন এ সরকারি খাস জায়গা দ্রুততম উন্মুক্ত করলে তাহলে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে বর্তমান হাফিজ উদ্দিন ও মানিক উদ্দিন তারা দুই ভাই সরকারি জায়গার উপর স্থায়ীভাবে বসবাস করছেন। এখানে তাদের কোন পৈত্রিক ও ক্রয়কৃত কোন সম্পত্তি নাই। 

অভিযুক্ত হাফিজ উদ্দিন ও মানিক উদ্দিন বাড়িতে না থাকায় তাদের বক্তব্য পাওয়া  যায়নি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির বলেন, বিষয়টি অবগত হলাম আমি আমার নায়েবের মাধ্যমে তদন্ত করে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন