নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
কাজী নজরুলকে জানতে হলে, তাঁর সৃষ্টিকে লালন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল পর্যায়ে নজরুলচর্চা বৃদ্ধি করতে হবে– আহমেদ জিয়াউর রহমান
নিজস্ব প্রতিবেদক :
নজরুলবর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় । শনিবার ( ১৪ নভেম্বর) পৌর পাঠাগারের নজরুল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

প্রাথমিক , মাধ্যমিক , কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ৫৮টি বিষয়ে প্রথম স্থান অর্জনকারীদের হাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলার পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।
জেলা তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
এ সময়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান তাঁর বক্তব্যে বলেন, যারা জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছো তাদের সবাইকে অভিনন্দন। জেলা প্রশাসক জানান, আমদের চাঁদপুর থেকে জাতীয় পর্যায় ৮ জন জাতীয় পর্যায়ে যাওয়ার গৌরব অর্জন করেছে এবং বিভাগীয় পর্যায়ে ২৫ জন বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করার জন্য চট্টগ্রামে প্রতিযোগিতায় অংশ নেয়। জেলা প্রশাসক জানান, জেলা পর্যায়ে যারা দ্বিতীয় এবং তৃতীয়স্থান অধিকার করেছে, তাদের পুরুস্কারও আমরা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছি। তিনি বলেন, কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে, তাঁর সৃষ্টিকে লালন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল পর্যায়ে নজরুলচর্চা বৃদ্ধি করতে হবে। তিনি এই প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। এসময় জেলা পর্যায়ে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিচারক, শিক্ষক, অভিভাবক এবং জেলা পর্যায়ের শিল্পীরা উপস্থিত ছিলেন।
এদিকে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে একই মিলনায়তনে অনুষ্ঠিত হলো শিল্পীদের গানে গানে – ১ম শ্রোতার আসর। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ শিল্পীরা হারানো দিনের গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও গান পরিবেশন করেন কন্ঠশিল্পী শান্তি রক্ষিত, স্বজন সাহা, নাছির খান, সানজিদা সাঞ্জু ও কাজী কাবীসা। চমৎকার এই আয়োজনে হলভরা সবাই মুগ্ধ হয়ে শিল্পীদের গান শুনেন।











