চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে নবাগত পুলিশ সুপারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন  জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। 

সোমবার  ৬ জুলাই ২০২৬ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণকে কার্যকর বিচারিক ও পুলিশি সেবা প্রদানে পেশাদারিত্ব, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে চাঁদপুর বিচার বিভাগে কর্মরত অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেট, কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাাপশান — চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান  জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান।

শেয়ার করুন