সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ব্যক্তিগত পুকুরের ১০ হাজার দেশীয় মাছের পোনা অবমুক্ত হলো ঘোষেরহাট বিশ্বখালে
মিজান পাটওয়ারীঃ চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ব্যক্তিগত পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার দেশীয় মাছের পোনা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট সংলগ্ন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক খনন উদ্বোধনকৃত বিশ্বখালে অবমুক্ত করা হয়েছে। গতকাল ৫ জুলাই রবিবার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান স্বপন মাহমুদ দলীয় সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনাগুলো বিশ্বখালে অবমুক্ত করেন।
এ সময় স্বপন মাহমুদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের পর চাঁদপুর-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের আন্তরিক উদ্যোগে বিশ্বখালের পুনঃখনন, খালের পাড়ে বিভিন্ন ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, এর আগেও এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে বিশ্বখালে প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আবার তাঁর (এমপি) ব্যক্তিগত পুকুরে উৎপাদিত বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা খালে ছেড়ে দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে খাল-বিলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এলাকাবাসী প্রাকৃতিকভাবে মাছের প্রাপ্যতা থেকে উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের কাজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, ইউনিয়ন যুবদল নেতা সুমন কাজী, মজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ক্যাপশনঃ শাহমাহমুদপুরের ঘোষেরহাটের বিশ্বখালে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি’র ব্যক্তিগত পুকুর থেকে দেয়া মাছের পোনা অবমুক্ত করছেন ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ সহ দলীয় নেতৃবৃন্দ।










