চাঁদপুরে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আবদুল হান্নানের ইন্তেকাল

​নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর শহরের নাজিরপাড়া নিবাসী এবং মতলব রযমনেছা মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক জনাব আবদুল হান্নান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তিনি গত সোমবার (৩১ আগস্ট, ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ১ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ আসর চাঁদপুর শহরের গোরে গরিবা বাসস্ট্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুম আবদুল হান্নান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজলের ভগ্নিপতি ছিলেন।

শোক প্রকাশ:

প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে মতলব রযমনেছা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সাথে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

​এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সোহেল রুশদী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন