প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির ব্যাপক কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি। গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
ঘোষিত উল্লেখযোগ্য কর্মসূচী:
- পতাকা উত্তোলন: ১ সেপ্টেম্বর সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
- বৃক্ষরোপণ: জেলার ৮টি উপজেলায় প্রতিটিতে ২ হাজার করে মোট ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিন বকাউল বাড়ি সংলগ্ন এলাকায় দুপুর ১২টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
- পরিবেশ ও জনসেবামূলক কাজ: বিভিন্ন এলাকার পুকুর ও ডোবা থেকে কচুরিপানা পরিষ্কারকরণ এবং মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
- জনসভা ও র্যালি: ১ সেপ্টেম্বর বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন। এবং নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।










