চাঁদপুর খানকায়ে কমপ্লেক্সে জমইয়াতে হিযবুল্লাহর বিশেষ তালীমী জলছা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার বিশেষ তালীমী হলজলছা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এ জলছা চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সংগঠন আল্লাহ ভিত্তিক জীবন যাপন করা। জীবনের সকল কাজে আল্লাহ পাকের রেজামন্দী হাসিলের জন্য। আমাদের সমগ্র জীবন ইসলামের বিধান অনুযায়ী গড়ে তোলার নামাই জমইয়াতে হিযবুল্লাহ। এ সংগঠনের কর্মী ব্যাক্তি, সমাজ ও দেশ গঠনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির অর্জনে কাজ করছেন। তিনি আরো বলেন, পীরের হাতে বায়াত হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য। নিজেকে আত্মশুদ্ধি করতে পীরের দেয়া ছবক নিয়মিত পালন করতে হবে। তার সাথে সাথে নিজ পরিবারের সদস্যদের পর্দায় গুরুত্ব বলবেন। আজ পর্দার আমল মুসলমানদের ঘর থেকে বিদায়ের পথে। ছারছীনার মরহুম পীর ছাহেবদ্বয় পর্দার আমলে খুব কঠোর ছিলেন। কাজেই আমরাও শরীয়তের হুকুম পালনে পীরের নমুনায় হবো।

তালীমী জলছা বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করা হয়। জিকিরের তালীমের বিষয় আলোচনা করেন সংগঠনের জেলা তালীমদাতা মাওঃ আব্দুল মালেক এসলাহী, নামাজের মাসয়ালা বিষয়ে আলোচনা করেন জেলা সহ-তালীম সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান,শরিয়তে পর্দার হুকুম নিয়ে হাজীগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মুকবুল হোসাইন, ইকামতে দ্বীন বিষয়ে আলোচনা করেন জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ মোঃ মোজাম্মেল হক। এছাড়া শরীয়তের বিভিন্ন আমলের প্রাক্টিক্যালি প্রদর্শনী করেন সংগঠনের জেলা সভাপতি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং নাতে রাসুল পরিবেশন করেন জুলফিকার হামদ-নাত গজল পরিবেশন দলের সদস্যরা। পরিশেষে রাত ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

শেয়ার করুন