চাঁদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘ব্যক্ত হোক জীবনের জয়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় ।এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, আমি ১৭বছর পর কোন রবীন্দ্র অনুষ্ঠানে আসলাম। অনেক ভালো লাগছে। তিনি বলেন, রবীন্দ্রনাথের গান কবিতা প্রবন্ধ উপন্যাস আমাদের জীবনে অনেক প্রভাব ফেলেছে এবং প্রেরণা যুগিয়েছে। তিনি বলেন, শহরের স্কুলগুলো থেকে শিশু শিল্পী যারা আছে তাদেরকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদের প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করতে হবে। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমার যখন সাংস্কৃতিক কর্মীদের সাথে বসার সৌভাগ্য হয়েছে, তখন দেখেছি তাদের উৎসাহ। তিনি আরও বলেন, শিল্প কলা একাডেমিকে কিভাবে সুন্দর করা যায় সেদিকে ডিসি মহোদয় দেখবেন। আমি এ আয়োজনে আয়োজক জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম সামিউল হক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর এসিল্যান্ড বাপ্পী দত্ত রণি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী প্রমুখ ।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী,বিশিষ্ট নাট্যকার লিটন ভূইয়া, চাঁদপুর রবীন্দ্র পরিষদের সভাপতি সাংবাদিক ফারুক আহম্মেদ, সাহিত্য একাডেমির মহাপরিচালক সাংবাদিক কাদের পলাশ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ,দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু ,সাবেক কাউন্সিলার বিএনপির নেতা ডিএম শাহাজাহানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিল্পললা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠনের শিল্পীদের গলে রবীন্দ্রনাথের বিভিন্ন গান এবং গানের সাথে নাচ পরিবেশন , এবং কবির লেখা একাধিক কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শিল্পকলা একাডেমি ছিলো দর্শক স্রোতায় কানায় কানায় পরিপূর্ণ। এতে আজ ১ বৈশাখের অনুষ্ঠানের ন্যায় রবীন্দ্র জন্ম জয়ন্তীতেও চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান একটি প্রিয় রবীন্দ্র সংগীত গেয়ে শুনান। এতে দর্শক স্রোতারা বেশ খুশি হন এবং তাদের মুগ্ধ করে। সবশেষ সমবেত সুরে কবি গুরুর রচিত জাতীয় সংগীত – ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রবীন্দ্র সংগীত পরিবেশন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

শেয়ার করুন