চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর-এর উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়, কর্মপরিবেশের উন্নয়ন, আবাসন, চিকিৎসা, ছুটি, রেশনসহ বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের ও পরিবারের কল্যাণের প্রতি গুরুত্ব দেওয়ার জন্যও নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মুকুর চাকমা-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, অপরাধের ধরন ও প্রবণতা, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

এসময় জনাব জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর, জনাব মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর, জনাব মিয়াজী আলিফ ইমরান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চাঁদপুর, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন